রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৬
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের মহাসমাবেশ-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে পুলিশের তল্লাশি

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৯, ২০২৩, ২:২৩ পূর্বাহ্ণ
  • ৩৫১ ০৯ বার দেখা হয়েছে

 

রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের মহাসমাবেশ-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে পুলিশের তল্লাশি

শহর প্রতিনিধি।।রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের মহাসমাবেশ কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশ বলছে, এটি তাদের রুটিন কাজ। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ঢাকামুখী বাস, মিনিবাস, প্রাইভেটকার, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। কোনো যাত্রীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাসে যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতরে তল্লাশি করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের। আজিজ হোসেন নামে এক যাত্রী বলেন, অফিসে কাজ শেষে প্রাইভেটকারে চড়ে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। তেমন ভোগান্তির শিকার হতে হয়নি। ইকবাল নামের আরেক যাত্রী বলেন, জরুরি কাজে যাওয়ার জন্য শিমরাইল মোড় থেকে গাড়িতে উঠেছি। মৌচাক আসামাত্রই পুলিশ আমাদের বাস থামিয়ে সবাইকে তল্লাশি করেছে। কিছু না পেয়ে বাস ছেড়ে দেয়। জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, চেকপোস্ট আমাদের রুটিন কাজ। এটি বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়। আমাদের জেলা পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে। জনগণের সড়কে যাতায়াত করতে যেন কোনো সমস্যা না হয় সেজন্যই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে কারণে এ চেকপোস্ট বসানো হয়েছে। গাড়ি থামিয়ে তল্লাশির বিষয়ে তিনি বলেন, আমাদের কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করছি। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell