শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১১
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

রাজধানীতে র‌্যাব পরিচয়ে জুয়েলারি দোকানের দুই কর্মচারীকে অপহরণ -৮০ লাখ ছিনতাই।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৯, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
  • ৪৭ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীতে র‌্যাব পরিচয়ে জুয়েলারি দোকানের দুই কর্মচারীকে অপহরণ -৮০ লাখ ছিনতাই।

ঢাকা প্রতিনিধি।।

রাজধানী ঢাকায় র‌্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের একটি জুয়েলারি দোকানের দুই কর্মচারীকে অপহরণ করে ৮০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ
(৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা গামছা দিয়ে দুইজনের চোখ বেঁধে মারধর করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

আহত দুই কর্মচারী হলেন: নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক হুমায়ুন (৫৫) ও ফজলে রাব্বি (৪৮)। তারা দুজন শহরের কালির বাজার স্বর্ণপট্টির মনিরুল ইসলামের মালিকানাধীন ‘হাজী জুয়েলারী’র কর্মচারী।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. ইমরান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শহরের কালিরবাজার স্বর্ণপট্টির হাজী জুয়েলারীর মালিক মনিরুল ইসলাম বুধবার সকালে স্বর্ণ বিক্রি করতে তার প্রতিষ্ঠানের দুই কর্মচারী মোজাম্মেল হক ও ফজলে রাব্বিকে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের স্বর্ণ শিল্পালয়ে পাঠান। সেখানে স্বর্ণ বিক্রি করে নগদ ৮০ লাখ টাকা নিয়ে দুপুরে নারায়ণগঞ্জে ফিরতে ঢাকার গুলিস্তান থেকে ‘শ্রাবণ পরিবহন’ নামের একটি বাসে ওঠেন তারা।

(৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা গামছা দিয়ে দুইজনের চোখ বেঁধে মারধর করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

 

বিকেল সাড়ে ৪টার দিকে বাসটি রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে পৌঁছালে সাদা রঙের একটি মাইক্রোবাস এসে চলন্ত বাসটির গতিরোধ করে। এসময় ওই গাড়ি থেকে কয়েকজন দুর্বৃত্ত নেমে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে দুই কর্মচারীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাদের মারধর করে গামছা দিয়ে চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. ইমরান আহম্মেদ জানান, বিষয়টি বুঝতে পেরে পথচারীরা আহত মোজাম্মেল ও ফজলে রাব্বিকে উদ্ধার করে পুলিশকে খবর দিলে বন্দর থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

তিনি আরও বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাইয়ের শিকার আহত দুই কর্মচারী র‌্যাব পরিচয়ে দুর্বৃত্তদের কবলে পড়েছেন। স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতারে থানা পুলিশ ছায়া তদন্ত করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান হাজী জুয়েলারীর মালিক মনিরুল ইসলামকে ঘটনাস্থলের আওতাধীন রাজধানীর যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে। সেখানে তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা রেকর্ড হওয়ার পর থানা পুলিশ সে অনুযায়ী কাজ করবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell