শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৮
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

রাজধানীতে লিলি গোল্ড হাউজ সোনার দোকানে ১২৫ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ টাকা চুরি

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৮, ২০২৫, ৪:০৭ অপরাহ্ণ
  • ৮৮ ০৯ বার দেখা হয়েছে

 

রাজধানীতে লিলি গোল্ড হাউজ সোনার দোকানে ১২৫ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ টাকা চুরি

ঢাকা প্রতিনিধি।।

পুলিশ ও দোকানমালিকের দেওয়া তথ্যমতে, গত রোববার (৫ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী চৌরাস্তাসংলগ্ন রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘লিলি গোল্ড হাউজ’ নামের সোনার দোকানে এই চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে দোকানটির মালিক জাবির হোসেন যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ‎

অভিযোগে জাবির হোসেন উল্লেখ করেন, তিনি তার ছোট ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই মার্কেটে ব্যবসা পরিচালনা করছেন। ৫ অক্টোবর রাত ৯টা থেকে ৬ অক্টোবর সকাল ১০টার মধ্যে কোনো একসময়ে চোরেরা পাশের ৩ নম্বর দোকানের দেয়াল ভেঙে ২ নম্বর দোকানে প্রবেশ করে। তারা দোকানের ভল্টে থাকা ১২৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ‎

‎অভিযোগে বলা হয়, দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভাইসটিও নিয়ে গেছে চোরেরা।দোকানঘেঁষা পাশের দোকানটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, যেটি ব্যবহার করে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন দোকানের মালিক। ‎

দোকানের মালিক দাবি করেন, কিছুদিন ধরে কয়েক ব্যক্তি তাদের দোকানের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদের মধ্যে একজনকে শনাক্ত করার কথাও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ‎

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বলেন, লিখিত অভিযোগের পর এই ঘটনায় মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তবে এখনো কাউকে চিহ্নিত করা যায়নি। কাউকে গ্রেফতারও করা যায়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell