বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩২
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

রাজধানীর আজমপুর চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর আহত।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৫, ২০২১, ১১:১৬ অপরাহ্ণ
  • ২৯৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. হৃদয় (১৩) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বিকালে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা মো. খোকন জানান, তিনি রেল স্টেশনের ঝাড়ুদার, হৃদয় ওই এলাকায় প্লাস্টিকের বোতল ও এ জাতীয় অন্যান্য জিনিসপত্র রাস্তা থেকে কুড়িয়ে বিক্রি করে। উত্তরা আজমপুর রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায় সে।

 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, হৃদয়ের গ্রামের বাড়ি ময়মনসিংহে। বর্তমানে সে উত্তরা আজমপুর রেলগেটে থাকতো। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, চলন্ত ট্রেন থেকে পড়ে মাথায় চোট পেয়েছে হৃদয়। তার অবস্থা এখন আশঙ্কাজনক। বর্তমানে সে ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করেছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell