শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫৬
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর উত্তরখানে চুলায় লিকেজ গ্যাস পুরো রান্নাঘরে ছড়িয়ে আগুন লেগে একই পরিবারের ৩ জন দগ্ধ শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩১, ২০২২, ১২:৪৭ পূর্বাহ্ণ
  • ১৯৯ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরখানে চুলায় লিকেজ গ্যাস পুরো রান্নাঘরে ছড়িয়ে আগুন লেগে একই পরিবারের ৩ জন দগ্ধ শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

দগ্ধরা হলেন-মোছা. আলেয়া বেগম (৫০), মোছা. ডালিয়া আক্তার (৩৫) ও মোছা. লাইজু আক্তার (২৮)।

দগ্ধ ডালিয়ার স্বামী দবিরুল ইসলাম জানান, ছুটির দিন থাকায় তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েকে নিয়ে বাইরে বেড়াতে যান। তার শাশুড়ি আলেয়া ও ভাতিজি লাইজু বাসায় ছিলেন। রাতে তারা বাসায় ফেরেন। ফেরার পর তার স্ত্রী, শাশুড়ি ও ভাতিজি রান্না ঘরে চা বানাতে যান। এসময় দিয়াশলাই জ্বালাতেই পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা তিনজন দগ্ধ হন। চুলায় লিকেজ থাকায় গ্যাস পুরো রান্নাঘরে ছড়িয়ে ছিল বলে জানান তিনি।

তিনি আরও জানান, পরে দগ্ধ অবস্থায় রাত সাড়ে ১০টার দিতে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

দবিরুল আরও জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত ১৫ ডিসেম্বর ওই বাসাটি ভাড়া নেন তারা।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের মধ্যে লাইজুর অবস্থা আশঙ্কাজনক। তাকে ভর্তি করা হয়েছে।ডালিয়ার হাত ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। আলেয়ারও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। বাকী দুইনকে অবজারভেশনে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell