শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৭
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় নিহত ২

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩০, ২০২১, ৭:৩১ অপরাহ্ণ
  • ২৭৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় আহত তুষার (৩৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বলেন, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে আনা হয়। তখন চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার নাম জানা যায় শুকুর মাহমুদ (৫৮)। আর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তুষার। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

স্বজনরা জানান, শুকুর মাহমুদ নারায়ণগঞ্জের ভুইগর এলাকায় থাকতেন। তিনি আমেরিকা প্রবাসী ছিলেন। তবে তুষারের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে দুপুর আড়াইটার দিকে গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে শ্রাবণ পরিবহনের একটি বাস পথচারীদের ধাক্কা দেয়। এতে চারজন গুরুতর আহত হন। এদের মধ্যে দুজন মারা গেছেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell