সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

রাজধানীর ডেমরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সাইবার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৪, ২০২৪, ১:০১ পূর্বাহ্ণ
  • ২২০ ০৯ বার দেখা হয়েছে

 

রাজধানীর ডেমরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সাইবার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহবুব আলমঃ

রাজধানীর ডেমরায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাইবার নিরাপত্তা আইন বিষয়ে সচেতনতা, নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন, ইভটিজিং ও মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে ডেমরার ঐতিহ্যবাহী সামসুল হক খাঁন স্কুল এন্ড কলেজে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের মায়ের মতো দেশকে ভালোবাসতে হবে। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখবে শিক্ষার্থীরা। আগামীর বাংলাদেশের সভায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পক্ষ থেকে স্কুলের সামনে ট্রাফিক পুলিশের কার্যক্রম চালুর দাবি জানানো হয়। শিক্ষার্থীদের এই দাবি দ্রুত সময়ে পূরণ করার আশ্বাস দিয়েছেন ওয়ারি বিভাগের ডিসি। অনুষ্ঠানের সভাপত্তিত্ব করেন সামসুল হক খাঁন স্কুল এন্ড কলেজে গভর্নিং বডির চেয়ারম্যান সামসুদ্দিন ভূইয়া সেন্টু। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোন ও ক্রাইম) মো. মাসুদুর রহমান মনির, ডেমরা জোন ট্রাফিকের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইসরাত জাহান, ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস, ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ প্রায় দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell