বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

রাজধানীর থানায় আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২০, ২০২২, ৮:১২ অপরাহ্ণ
  • ২২২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর হাতিরঝিল থানায় সুমন শেখ (২৫) নামের এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

ওসি আব্দুর রশিদ জানান, মৃত সুমন একটি কোম্পানির ৫৩ লাখ টাকার চুরির মামলার আসামি ছিলেন। তার কাছ থেকে কয়েক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাত সাড়ে তিনটার দিকে থানার ভেতরের ভেন্টিলেটরের রডের সঙ্গে সুমন নিজের ট্রাউজার খুলে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। যা, থানার সিসিটিভি ফুটেছে দেখা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এদিকে নিহতের এক আত্মীয় সোহেল আহমেদ জানান, আজ দুপুর সুমন শেখের মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়। খবর পেয়ে তারা থানায় এসে দেখেন পরনের ট্রাইজার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে তার নিথর দেহ।

সোহেল আহমেদ আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে হাজতখানার সিসিটিভি ফুটেজে তারা দেখেছেন, সে নিজে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের দায়িত্ব অবহেলার কারণেই এমনটি ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell