বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০৭
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

রাজধানীর বাড্ডায় গৃহবধূ ও যুবকের রহস্যজনক মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৫, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

রাজধানীর বাড্ডায় গৃহবধূ ও যুবকের রহস্যজনক মৃত্যু

 

শনির আখড়ার শেখদী এলাকায় ভবন থেকে লাফিয়ে পড়ে শারমিন আক্তার (৩৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে নিহতের পরিবার।

অন্যদিকে বাড্ডা জামতলা এলাকায় আকাশ (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।

শনিবার (২৫ মে) দুপুর ও সকালের দিকে তাদের স্বজনরা পৃথক স্থান থেকে শারমিন ও আকাশকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

শারমিন তার স্বামী গোলাম হোসেন ও তাদের দুই সন্তানকে নিয়ে শনির আখড়া শেখদী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

নিহতের স্বামী ও সন্তান সামিউল বলেন, আর্থিক অনটনের কারণে পারিবারিকভাবে ঝগড়া বিবাদ হয়। এসব কারণে আজ দুপুরের দিকে শারমিন তৃতীয় চলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এদিকে উত্তর বাড্ডা পানির পাম্প এলাকার একটি বাসায় গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আকাশ।

এমনটাই জানিয়ে আকাশের ফুপু পায়েল জানান, বাড্ডা এলাকায় একটি বাসায় আকাশ ও তার এক বান্ধবী থাকতেন। তারা দুজনেই একটি প্রতিষ্ঠানের চাকরি করতেন বলে জানা গেছে।

পায়েল আরও জানান, সকালে আকাশের আত্মহত্যার সংবাদ পেয়ে বাড্ডা জামতলার তাদের বাসায় গিয়ে আকাশের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে আকাশ আত্মহত্যা করেছেন এই বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পায়েলসহ হাসপাতালে উপস্থিত থাকা নিহতের আত্মীয়-স্বজনরা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া দুটি মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর বিষয়গুলো সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell