বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:২৯
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

রাজধানীর বাড্ডায় স্বামী ও সন্তানকে হত্যা পরকীয়া প্রেমিক প্রেমিকার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২০, ২০২৩, ১:২৩ পূর্বাহ্ণ
  • ১৭৪ ০৯ বার দেখা হয়েছে

 

রাজধানীর বাড্ডায় স্বামী ও সন্তানকে হত্যা পরকীয়া প্রেমিক প্রেমিকার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জুন) ঢাকার অতিরিক্ত দ্বিতীয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোছা. বিলকিছ আক্তারের আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আরজিনা বেগম ও শাহিন মল্লিক আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় অপর আসামি পালাতক কোয়জ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অনৈতিক প্রেমের সম্পর্কের জেরে ২০১৭ সালের ২ নভেম্বর শাহিন মল্লিকের সহায়তায় আরজিনা বেগম তার স্বামী জামিল শেখ ও তাদের মেয়ে নুসরাত জাহানকে হত্যা করে। রাজধানীর বাড্ডার ময়নারবাগের একটি চারতলা বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন জামিল। গুলশানে এক ব্যক্তির গাড়ি চালাতেন তিনি। ঘটনার পরদিন ৩ নভেম্বর সকাল ৬টার দিকে ওই বাসার খাটের ওপর থেকে জামিল ও তার ৯ বছর বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য আরজিনাকে আটক করা হয়।

এ ঘটনায় নিহত জামিলের ভাই শেখ শামীম হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরজিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক শাহিন মল্লিককে আসামি করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, জামিল শেখের বাসায় সাবলেট ভাড়া নিয়ে থাকতেন শাহিন মল্লিক। তখন আরজিনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আরজিনাকে বিয়ে করতে পাগল হয়ে ওঠেন শাহিন। এরই ধারাবাহিকতায় বন্ধু কোয়াজ আলীকে নিয়ে জামিলকে হত্যার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা মোতাবেক জামিলকে তরকারির সঙ্গে ঘুমের ওষুধ খায়িয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। পরে আসামিরা ঘরের মধ্যে প্রবেশ করে জামিলকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। কিন্তু জামিল ছটফট করতে করতে ওঠে বসে যান। শাহিন মল্লিক তখন লাঠি দিয়ে জামিলের মাথায় আঘাত করেন। এসময় জামিলের চিৎকারে মেয়ে নুসরাত ঘুম ভেঙে দেখে তার বাবাকে মেরে ফেলা হচ্ছে। তখন নুসরাতকেও হত্যা করে আসামিরা।

জামিলের বাড়ি গোপালগঞ্জ সদরের করপাড়া ইউনিয়নের বনপাড়া গ্রামে। নিহত জামিলের বাবার নাম মৃত বেলায়েত শেখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell