শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৫
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

রাজধানী মিরপুরে গ্যাস বিস্ফারণ দগ্ধ ৭

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৭, ২০২১, ১:২১ পূর্বাহ্ণ
  • ৫২৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানী মিরপুরে গ্যাস বিস্ফারণ দগ্ধ ৭ রাজধানীর মিরপুরের-১১ নম্বরের একটি বাসায় গ্যাস লিকেজ দুর্ঘটনায় দগ্ধ রিনা আক্তার (৫০) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসাইন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে দুপুরে তিনি বলেছিলেন, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সাতজনের মধ্যে চারজনকে আইসিইউতে নেয়া হয়েছে। তাদের অবস্থা ‘ভেরি ভেরি ক্রিটিক্যাল’। এছাড়াও বাকি তিনজনকে এইচডিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও ভালো না।’  ডা. আইয়ুব জানিয়েছিলেন, আইসিইউতে ৮৫ শতাংশ পোড়া নিয়ে শফিকুল ইসলাম, ৪৫ শতাংশ পোড়া নিয়ে সুমন, ৮০ শতাংশ পোড়া নিয়ে রওশন আরা ও ৭০ শতাংশ পোড়া নিয়ে রিনা চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এইচডিইউতে ২৭ শতাংশ পোড়া নিয়ে নাসরিন নাজনীন, ১৫ শতাংশ পোড়া নিয়ে শিশু নওশীন ও ৩৮ শতাংশ পোড়া নিয়ে আছেন রেনু আক্তার। তাদের মধ্যে রিনা আক্তার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে বুধবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের সি ব্লকে একটি বাসায় অগ্নিকাণ্ড ঘটে। এতে শিশুসহ সাতজন দগ্ধ হন। দগ্ধরা হলেন- বাড়ির মালিক রফিকুল ইসলামের মা রওশন আরা (৭০), ভাই শফিকুল (৩৫), ছোট বোন রিনা বেগম (৫০), বাসার নিচ তলার ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫), তার মেয়ে নওশীন (৫), পাশের বাসার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫) ও পথচারী সুমন (৩০)।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell