মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫৩
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রাজবাড়ী-২ আসনে নৌকার মনোনীত প্রার্থী জিল্লুল হাকিমের সংবর্ধনা কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ-আহত ৮

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৯, ২০২৩, ১:৪৭ পূর্বাহ্ণ
  • ২৩৩ ০৯ বার দেখা হয়েছে

 

রাজবাড়ী-২ আসনে নৌকার মনোনীত প্রার্থী জিল্লুল হাকিমের সংবর্ধনা কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ-আহত ৮

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কালুখালী উপজেলার মৃগী বাজারে ইউপি সদস্য শরিফুল ইসলামের বাড়িতে এ সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে, মৃগী ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল আলম ও মৃগী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বারসহ আহত বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

মৃগী ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল আলম বলেন, নৌকার মনোনয়ন পেয়ে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম মঙ্গলবার এলাকায় আসেন। দুপুরে কালুখালী বঙ্গবন্ধু চত্বরে তাকে সংবর্ধনা দিতে মোটরসাইকেল শোডাউন নিয়ে আসার সময় ইউপি চেয়ারম্যান মতিন গ্রুপের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে চেয়ারম্যান মতিন ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে ইউপি সদস্য শরিফুল ইসলামের ঘরে হামলা করে। এ সময় বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলেন। পরে চেয়ারম্যান পক্ষের লোকজন পিছু হটতে বাধ্য হন।

এ বিষয়ে জানতে মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস নগরসংবাদ প্রতিবেদক কে বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell