শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

রাজশাহীতে আম বোঝাই ট্রাক তল্লাশি করে ১২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১১, ২০২২, ৯:৩৫ অপরাহ্ণ
  • ৫৩৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজশাহীতে আম বোঝাই একটি  ট্রাক তল্লাশি করে ১২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাকটি।

 

আটকৃতের নাম শফিকুল ইসলাম (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রাজারামপুর গ্রামের মোত্তাজুল ইসলামের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (১১ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ থেকে আম বোঝাই ট্রাকে করে রাজধানী ঢাকায় ফেনসিডিল পাচার করছেন। ট্রাকটি রাজশাহী আমচত্তর দিয়ে ঢাকায় যাবে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম শাহ মখদুম থানার আমচত্তর মোড়ে বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

শুক্রবার (১০ জুন) দিনগত রাত আড়াইটার দিকে ওই ট্রাকটি আসতে দেখে ডিবি পুলিশ থামানোর সংকেত দেয়। ট্রাকটি থামিয়ে শফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। এ সময় ট্রাক তল্লাশি করে আমের ক্যারেটের নিচে কৌশলে সাজিয়ে রাখা ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ সময় ট্রাকটি জব্দ করা হয়।

জুয়েল আরও জানান, আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান নামে এক ব্যক্তি তাকে ১০ হাজার টাকার বিনিময়ে ফেনসিডিলগুলো আমের ট্রাকে করে ঢাকায় পৌঁছানোর জন্য দিয়েছিলেন। তারা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজশে বিভিন্ন কৌশল অবলম্বন করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এভাবে ফেনসিডিল পাচারে মাধ্যমে ব্যবসা করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদ শেষে শফিকুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে তোলে পুলিশ। পরে বিচারক তাকে কারাগারে পাঠান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell