রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০১
শিরোনামঃ
গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু

রাজশাহীতে তালা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৯, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ
  • ১৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রাজশাহীতে তালা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা

রাজশাহীতে তালা ভেঙে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে জেলার বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

 

বাড়ি থেকে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীর হাতের দুটি স্বর্ণের বালা একটি চেইনের নকেট ও এক জোড়া রূপার তোড়া চুরি হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তার নাম আশরাফুল আসেকিন রিপন। তিনি ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে এবং পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তিনি বর্তমানে রাজশাহীর চারঘাটের সরদহে থাকা বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত। তার স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছেলে-মেয়ের লেখাপাড়ার সুবাদে তিনি রাজশাহীতে থাকেন।

পুলিশ কর্মকর্তার ভাই হোসেন আল-ইমাম-স্বপন বলেন, মঙ্গলবার সকালে স্কুল করে বিকেলে ছোট ভাইয়ের স্ত্রী ফেরদৌসী রাজশাহীতে ছেলে-মেয়ের কাছে যান। সেখানেই সপরিবারে থাকেন। তার স্ত্রী রাজশাহী থেকে প্রতিদিনই স্কুল করে প্রায় এই বাড়িতে আসেন। পরে বিকেলে রাজশাহীতে যান। তাই রাতে এই বাড়িতে কেউ থাকেন না।

এই সুযোগে মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে চোরেরা বাড়ির পূর্বদিকের জানালা ভাঙার চেষ্টা করে। কিন্তু না পরে উত্তরদিকের রান্না ঘরের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। বুধবার (৯ এপ্রিল) সকালে ফেরদৌসী রাজশাহী থেকে এই বাড়িতে আসেন। তিনি ভেতরে ঢুকে দেখতে পান যে, ঘরের সব আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর উত্তরদিকের দরজার তালা ভাঙা। এ ছাড়া ঘরে থাকা স্বর্ণের বালা, নকেট ও রূপার তোড়া চুরি হয়ে গেছে। এর দাম প্রায় ৬০ হাজার টাকা।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছাদুজ্জামান বলেন, মঙ্গলবার গভীর রাতে ওই বাড়িতে চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাটি তদন্তের জন্য থানা পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে শনাক্ত করা যায়নি।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বাঘা থানার এই পুলিশ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell