বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১৪
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যোনাল নিরীক্ষা কার্যালয় ঘেরাও, ব্যাবস্থাপকের অপসারণ দাবি

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২১, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ
  • ১৪৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যোনাল নিরীক্ষা কার্যালয় ঘেরাও, ব্যাবস্থাপকের অপসারণ দাবি

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

নীলফামারীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যোনাল নিরীক্ষা কার্যালয়ের যোনাল ব্যাবস্থাপক মোঃ খায়রুল ইসলামকে ‘স্বৈরাচার হাসিনার পক্ষের শক্তি’ উল্লেখ করে তাকে অপসারণের দাবীতে কার্যালয় ঘেরাও করেন শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। সেইসাথে ব্যাংকের কোন গুরুত্বপূর্ণ পদেও রাখা যাবে না বলে দাবী তাদের। বুধবার (২১ আগস্ট/২৪) বিকালে জেলা শহরের ডাকবাংলো এলাকায় অবস্থিত ব্যাংকটির যোনাল নিরীক্ষা কার্যালয় ঘোরাও করে এ দাবি করেন যোনাল এরিয়ার ২২ শাখার শাখা ব্যবস্থাপকসহ কর্মচারীরা। তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মকর্তাদের সরকার পতনের পরেও বিভিন্ন অযুহাতে শোকজ সহ প্রশাসনিক শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহনের হুমকি দিচ্ছেন জোনাল ব্যাবস্থাপক খাইরুল ইসলাম। এছাড়াও শৈরাচার সরকার পতনের পরেও অফিস প্যাড থেকে মুজিব বর্ষের লোগো বাতিল করেননি এ কর্মকর্তা। এরআগে কারফিউ চলাকালে ঋন আদায়ের জন্য কৃষকদের চাপ দিতে ঋন আদায় ক্যাম্পের আয়োজন করার নির্দেশ দেন। অথচ গত অর্থবছরে নীলফামারীর আওমীলীগ নেতা কর্মীদের খেলাপী ঋন পুনঃতফসিলের জন্য শাখা পর্যায়ে ব্যাপক চাপ প্রয়োগ করেন। যারা চাপ মানতে রাজি হয়নি তাদের শাস্তিমূলক বদলী সহ বিভিন্ন অযুহাতে ব্যাখ্যা তলব করেন। ডিমলা উপজেলার নাউতারা শাখা ব্যাবস্থাপক তিতাশ চন্দ্র গোশ্চামী বলেন, তিনি নীলফামারীতে যোগদানের মাত্র পাঁচ মাস হচ্ছে। এরই মধ্যে শৈরাচারী আচরণ শুরু করেছেন অন্যান্য কর্মকর্তাদের উপর। আমরা সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে বাধ্য হয়েছি তার কথায়। আমরা তার অপসারণ চাই। তবে সকল অভিযোগকে বানোয়াট মিথ্যা দাবী করে যোনাল ব্যাবস্থাপক মোঃ খায়রুল ইসলাম বলেন, নীলফামারী যোনের খুবেই খারাব অবস্থা ছিলো। আমি সকলকে নিয়ে নতুন উদ্দ্যোমে কাজ করার চেষ্টা করেছি। তাতে একটু চাপ সৃষ্টি হয়েছে বলে তারা আজকে এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা যেহেতু চায় না এখানে কর্মরত থাকি তাই উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি পেলে আমি এক সপ্তাহের মধ্যে অন্যত্র চলে যাবো বলে তাদের আশ্বস্ত করেছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell