সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২৮
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

রাজশাহী পুঠিয়ায় পরকীয়া প্রেমিক দেবরের বাড়িতে ভাবীর অনশন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৮, ২০২৩, ৮:৪৪ অপরাহ্ণ
  • ২৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

রাজশাহী পুঠিয়ায় পরকীয়া প্রেমিক দেবরের বাড়িতে ভাবীর অনশন

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবি নিয়ে পরকীয়া প্রেমিক দেবরের বাড়িতে অনশন শুরু করেছেন দুই সন্তানের জননী (৩২)। এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি টের পেয়ে কথিত প্রেমিক আত্মগোপনে রয়েছেন। রোববার রাতে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক আলমগীর হোসেন (৩৫) একই গ্রামের কামের আলীর ছেলে। অনশনে বসা গৃহবধূ বলেন, প্রায় দুই বছর ধরে আলমগীর হোসেনের সঙ্গে গোপনে তাদের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কে প্রতিবেশী দেবর হয়। সে বিয়ের প্রলোভন দিয়ে মাঝে-মধ্যেই শারীরিক সম্পর্ক করত। এখন কথামতো বিয়ে করতে কালক্ষেপণ করছে। তিনি বলেন, ঘরে স্বামী ও দুই সন্তান রেখে তার বাড়িতে চলে এসেছি। এখন আলমগীর বিয়ে না করলে তার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে তাদের বাড়িতে গিয়েছিলাম। ওই মহিলার দুটি সন্তান রয়েছে। রোববার থেকে তিনি প্রেমিক (দেবর) আলমগীরের বাড়িতে অবস্থান করছেন। গতরাতেও তার বাড়ির বারান্দায় সে বসে ছিল। ইউপি চেয়ারম্যান হোসনে আরা বেগম বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। আর ওই এলাকার ইউনিয়নের সদস্যকে বলা হয়েছে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell