রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০৯
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য কম দামে অন্য লাইন দিয়ে নিয়ে আসছে অবৈধ ফোন- (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৪, ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ণ
  • ৫৫৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য কম দামে অন্য লাইন দিয়ে নিয়ে আসছে অবৈধ ফোন- (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

এখানে যেমন সম্ভাবনা আছে, তেমনি চ্যালেঞ্জ এবং ঝুঁকিও রয়েছে বলে পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিআরএনবি (টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টারস নেটওয়ার্ক বাংলাদেশ) আয়োজিত ‘দেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতে প্রধান অতিথি ছিলেন। বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, বিটিআরসির মহাপরিচালক মনিরুজ্জামান জুয়েল, রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, বাংলালিংক ডিজিটালের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, মটব মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি) সভাপতি জাকারিয়া শাহিদ বক্তব্য দেন।

ডিবিপ্রধান বলেন, আজকে গার্মেন্টস শিল্পের যে বিকাশ হয়েছে, মোবাইলফোনের এত বড় বিশাল বাজার। এখানে যেমন সম্ভাবনা আছে, তেমনি চ্যালেঞ্জ এবং ঝুঁকিও রয়েছে। বিমানবন্দরে প্রায় দেখি, ল্যাপটপ এবং মোবাইল ফোন একটা চ্যানেল দিয়ে আসে, লাগেজ বলে। সেখান দিয়ে শত শত মোবাইল আসে। একটা গ্রুপ আছে তারা এই মালগুলো বের করে। আমার কাছে মনে হচ্ছে, রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য কম দামে অন্য লাইন দিয়ে নিয়ে আসছে। আমাদের মোবাইল মার্কেটে কম দামে বিক্রি করে। যারা অবৈধভাবে আনে তারা কম দামে আনে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং যারা উৎপাদন করেন তারাও চ্যালেঞ্জের মুখে পড়ছেন।

হারুন অর রশীদ বলেন, মোতলেব প্লাজায় কম দামে যে ফোন বিক্রি করছে, বাইরে থেকে এসেছে। এটার কিন্তু অনেক রিস্ক আছে। সেখানে তারা কী ঢুকিয়ে দিলেন বা কী করলেন?

তিনি বলেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া, মোবাইলটা যখনই অন করবেন, একটা সেন্ট্রাল পয়েন্ট থাকবে, তাহলে সিম ব্যবহার হবে। তখন আমরাও আইন-শৃঙ্খলা নিন্ত্রণের জন্য, ধরার ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করত পারব।

ডিবিপ্রধান বলেন, আমার মনে হয় ঘন ঘন অভিযান পরিচালনা করে, ভোক্তা অধিদপ্তর আপনারা আসলেন, আপনারাও করলেন, আমরাও করলাম। আমাদের সাইবার ডিভিশন আছে। যদি আমাদের প্রয়োজন মনে হয়, আমাদের কোনো কাজে লাগাবেন, আমরা আসলে অপরাধের বিরুদ্ধে কাজ করতে চাচ্ছি। দেশ  এগোচ্ছে, অপরাধীরা সাইবার ক্রাইমের দিকে ঝুঁকছে। সব বিবেচনা করে আইন তৈরি করতে হবে। তাহলে আমরা এই বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারব। দেশ লাভবান হবে।

‘সবাই মিলে প্রণোদনা দিয়ে বাজার ধরে রাখতে হবে। এই বাজার হাতছাড়া হয়ে গেলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। গণসচেতনতা সৃষ্টি করতে হবে। আমরা দেশি পণ্য কম দামে ব্যবহার করব। আমরা যারা দেশি ফোন উৎপাদন করছি, এটা কিনলে লাভবান হবে। টাকা দেশে থাকবে। দেশ লাভবান হবে। সরকার উপকৃত হবে। এ ধরনের স্লোগান দিয়ে আমাদের এগোতে হবে। মানুষের দ্বারপ্রান্তে বাজারটা নিয়ে যেতে হবে। তাহলে এটা আরও এগিয়ে যাবে। বাজার যত বাড়বে আপনারা লাভবান হবেন, দেশও লাভবান হবে। ’

টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীর সখাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell