শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

রাতের খাবারে রাখতে পারেন সবজি পোলাও

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩১, ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রাতের খাবারে রাখতে পারেন সবজি পোলাও

সবজি পোলাও খেতে কমবেশি সবাই পছন্দ করেন। এতে বিভিন্ন ধরনের মৌসুমী সবজি ব্যবহৃত হয়। যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চাইলে রাতের খাবারে পাতে রাখতে পারে সবজি পোলাও। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. সেদ্ধ ডিম
২. আলু
৩. ফুলকপি
৪. গাজর
৫. মটরশুটি
৬. টমেটো
৭. কাঁচা মরিচ
৮. তেল
৯. হলুদ গুঁড়া
১০. আদা বাটা
১১. রসুন বাটা
১২.লবণ
১৩. তেজপাতা
১৪. এলাচ
১৫. দারুচিনি
১৬. পেঁয়াজ কুচি
১৭. ঘি
১৮. পোলাও চাল
সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

পদ্ধতি

প্রথমে সেদ্ধ ডিমে সামান্য হলুদ গুঁড়া মেখে অল্প তেলে লালচে করে হালকা ভেজে নিন। আলু, ফুলকপি, গাজর কেটে ধুয়ে সামান্য ভাপিয়ে বা আধা সেদ্ধ করে অল্প তেলে হালকা ভেজে নিতে হবে। আলু ও ফুলকপিতে সামান্য হলুদ গুঁড়া মাখিয়ে ভাজলে পোলাও রান্নার পর দেখতে সুন্দর লাগবে। না দিলেও হবে।

মটরশুঁটি ভাজার দরকার নাই। পোলাওতে দিলেই হবে। চাল ১৫-২০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর একে একে এলাচ, দারুচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা নেড়ে দিয়ে দিন।

এরপর পোলাও চালের সঙ্গে দিতে হবে লবণ। অল্প সময় নেড়ে চাল ভেজে দিয়ে দিন ফুটন্ত গরম পানি। চাল যদি হয় এক কাপ তাহলে পানি হবে তার দ্বিগুণ। মাঝারি আঁচে ঢেকে রান্না করতে হবে ১০-১২মিনিট। পানি শুকিয়ে আসলে নেড়ে দিয়ে দিন আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি, টমেটো, কাঁচা মরিচ ও ভেজে রাখা ডিম। পোলাওর পানি শুকিয়ে আসলেই এগুলো দিয়ে দিন।

হালকা হাতে নেড়ে মিশিয়ে চামচ দিয়ে পোলাও চেপে চেপে উপরে ঘি দিয়ে পোলাওর পাতিল চুলায় তাওয়ার উপর দমে রেখে দিন ১৫-২০ মিনিট। ঘি দেওয়ার কারণে পোলাও একদম ঝরঝরে হয়ে যাবে। ঢাকনা সরিয়ে আবারও হালকা হাতে নেড়ে ঢেকে রেখে দিতে হবে ১০-১৫মিনিট। ব্যাস পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে সবজি পোলাও।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell