শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৭
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

রাবিতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৬, ২০২২, ৯:২৩ অপরাহ্ণ
  • ৪৬৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গলায় ফাঁস দিয়ে জান্নাতুল মাওয়া দিশা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (৬ জুন) বিকেলে ঢাকায় তার স্বামীর বাসায় এ ঘটনা ঘটে।

নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক এসএম ফারুক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

 

নিহত জান্নাতুল মাওয়া দিশা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোর।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দু’বছর আগে দিশার বিয়ে হয়। স্বামীর ব্যবসা সূত্রে প্রতি সপ্তাহে তিনি ঢাকায় যেতেন। গত তিনদিন আগে তিনি ঢাকায় যান। সোমবার বিকেলে তার নিজ রুমে গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

জানতে চাইলে নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক এসএম ফারুক হোসাইন বলেন, দিশা মারা গিয়েছে এটা আমি জেনেছি। এটি অত্যন্ত দুঃখজনক। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কেন মারা গিয়েছে এ সম্পর্কে এখনো কিছু জানি না। তার মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell