শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৩
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

রামগঞ্জে ভবনের চতুর্থ তলার সিঁড়ির ফাঁক দিয়ে পড়ে শিশুর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৫, ২০২৫, ২:০৫ পূর্বাহ্ণ
  • ১০৬ ০৯ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ভবনের চতুর্থ তলার সিঁড়ির ফাঁক দিয়ে পড়ে  জান্নাত আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রামগঞ্জ দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জান্নাত রামগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে। তারা রামগঞ্জ দক্ষিণ বাজারে একটি চারতলা বিশিষ্ট ভবনের চারতলায় ভাড়া থাকেন।  

পুলিশ ও পরিবার সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে জান্নাত বাসার কক্ষের বাইরে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে সিঁড়ির পাশের ফাঁক  দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর বারি বলেন, সিসিটিভি ফুটেজের ভিডিও দেখা গেছে, শিশুটি খেলতে গিয়ে সিঁড়ির ফাঁক দিয়ে নীচে পড়ে আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটির পরিবারের কোনো অভিযোগ নেই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell