বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৫৪
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রিণাকুণ্ডুতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৩, গ্রেপ্তার ২

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৫, ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ণ
  • ১৮৭ ০৯ বার দেখা হয়েছে

 

হরিণাকুণ্ডুতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৩, গ্রেপ্তার ২

 

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। রবিবার (৩ মার্চ )দুপুরে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রাম নগর বটতলা বাজারে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় দুজনকে আটক করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর গ্রামের মৃত শুকুর আলী’র ছেলে উজির আলী (৪৫) ও একই মহল্লার মৃত আবুল মন্ডলের ছেলে টিটুল হোসেন (৩৭)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে বারটার দিকে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর বটতলা গ্রামে জমি’র সীমানা নিয়ে উজির আলী ও টিটুল মন্ডলের মধ্যে কথা কাটাকাটির সূচনা হয়। এর কিছুক্ষন পরেই উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মর্জিনা খাতুন নামের এক নারীসহ অন্তত ৩ জন আহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্হিতিতে তারা আরেক দফা সংঘর্ষে জড়িয়ে পড়লে টিটুল হোসেন এবং উজির আলীকে গ্রেপ্তার করে পুলিশ। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয় । আজ (৪ মার্চ) সকালে ১৫১ ধারায় তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell