শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১১
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

রুপগন্জের কুখ্যাত সন্ত্রাসী মাদক সম্রাট ৪ ডজন মামলার আসামি মেশারফ ওরফে মোসা গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২৩, ১:১০ পূর্বাহ্ণ
  • ২৬৪ ০৯ বার দেখা হয়েছে

 

রুপগন্জের কুখ্যাত সন্ত্রাসী মাদক সম্রাট ৪ ডজন মামলার আসামি মেশারফ ওরফে মোসা গ্রেফতার

মোসা বাহিনীর সক্রিয় সদস্য সন্ত্রাসী দেলোয়ার সহ গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় নেতৃত্বে  মোশারফ হোসেন মোশা গ্রেফতার এড়াতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত এলাকায় আত্মগোপন করেছিল। সেখান থেকে দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন সে। বুধবার (৩১ মে) সন্ধ্যায় ভূরুঙ্গামারী থেকে মোশাসহ তার সহযোগী দেলোয়ার হোসেনকে (৫২) গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১ জুন) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।’

র‌্যাব বলছে, ‘মোশা বাহিনী’ নামে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে অর্থের বিনিময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল মোশারফ হোসেন মোশা। তার নেতৃত্বে বাহিনীতে প্রায় ৮০ জন যুক্ত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এলাকায় আধিপত্য বিস্তার, অবৈধভাবে জমি দখল, হুমকি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতো তারা।

খন্দকার আল মঈন বলেন, ‘মোশার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য, চাঁদাবাজি, মাদক ও প্রতারণাসহ ৪০টির বেশি মামলা রয়েছে। এসব মামালায় বিভিন্ন মেয়াদে একাধিকবার কারাভোগ করেছে সে।

র‍্যাব জানায়, গত ২৫ মে রূপগঞ্জের নাওড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতার সৃষ্টি হলে মোশা বাহিনী এলাকায় শোডাউন, লোকজনকে মারধর এবং গুলিবর্ষণ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে মোশাকে গ্রেফতার করা হলে বাহিনীর সদস্যরা পুলিশ সদস্যদের আহত করে তাকে ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে র‌্যাব-১১ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে বুধবার ভূরুঙ্গামারী থেকে দেলোয়ারসহ মোশাকে  গ্রেফতার করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell