রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৭
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

রূপগঞ্জে দম্পত্তিকে কুপিয়ে জখম করার ঘটনার ৫ দিন পর মামলা  

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৯, ২০২৩, ৯:২১ অপরাহ্ণ
  • ২৪১ ০৯ বার দেখা হয়েছে

 

রূপগঞ্জে দম্পত্তিকে কুপিয়ে জখম করার ঘটনার ৫ দিন পর মামলা

বালুর গদির ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে দিবালোকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক দম্পত্তিকে কুপিয়ে জখম করার ঘটনার ৫ দিন পর মামলা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আহত বালু ব্যবসায়ীর ভাই গোলজার ডন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

আহতরা হলেন, উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় কালাদি এলাকার মৃত হোসেন আলীর ছেলে নুর মোহাম্মদ ও নুর মোহাম্মদের স্ত্রী খাদিজা বেগম।

আহত নুর মোহাম্মদের বড় ভাই গোলজার ডন জানান, রূপগঞ্জ উপজেলা কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার তাদের নিজস্ব সম্পত্তিতে একই এলাকার আমিনুল হক, নাজমুল হাসান, ফাইজুল, রিয়াজুল, সাইফুল, আওলাদ, বাবুল, খোকন, সায়েম, জহিরুল, সুমনদের সঙ্গে পার্টনারে বালুর গদি দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল।

কিছুদিন আগে ওই বালুর ব্যবসায় তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় তাদেরকে ব্যবসায়ীক পার্টনার থেকে বাদ দেওয়া হয়। এরপর তারা তার ভাই নুর মোহাম্মদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। সেই মামলায় তার ভাই নুর মোহাম্মদের পক্ষে আদালত রায় দেন। এরপর থেকে তার ভাই ওখানেই ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে তারা মামলার রায়কে তোয়াক্কা না করে তার ভাইয়ের বালুর গদি দখল নিতে চেষ্টা চালিয়ে আসছে।

এরই জের গত (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার ভাইয়ের বাসায় প্রকাশ্যে দিবালোকে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমিনুল হক, নাজমুল হাসান, ফাইজুল, রিয়াজুল, সাইফুল, আওলাদ, বাবুল, খোকন, সায়েম, জহিরুল, সুমন হামলা চালায়। এসময় তার ভাই নুর মোহাম্মদকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে জখম করতে থাকলে ছোট ভাইয়ের স্ত্রী খাদিজা বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে তার ডান হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। তার ভাইকে ও ভাইয়ের স্ত্রীকে কোপানোর ঘটনার পরদিন থেকেই প্রকাশ্যে বীরদর্পে হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে আমিনুল ও নাজমুলসহ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পাল্টা অভিযোগ করে বলেন, বালুর গদি দখলে নিতে নূর মোহাম্মদসহ তার বাহিনীর সদস্যরা আমাদের উপরে হামলা করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell