সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

রূপগঞ্জে ফল ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে টাকা লুট করেছে দুর্বৃত্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৮, ২০২২, ১০:৩৬ অপরাহ্ণ
  • ২৫২ ০৯ বার দেখা হয়েছে

রূপগঞ্জে ফল ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে টাকা লুট করেছে দুর্বৃত্তরা

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কর্ণগোপ এলাকায় ঘটে এ ঘটনা। আহত মোজাম্মেল হক (৩৪) কর্ণগোপ এলাকার নুর ইসলাম সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোজাম্মেল হক একজন ফল ব্যবসায়ী। প্রতিদিনের মতো বুধবার ভোরে ফজরের নামাজ পড়ে ফল আনতে আড়তের উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে একদল দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তার টাকা লুট করে নিয়ে যায়।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

আহত মোজাম্মেল হকের স্ত্রী স্মৃতি আক্তার বলেন, কয়েক দিন ধরেই মাছিমপুর এলাকার রাকিব হাসান গুইসহ তার লোকজন মোজাম্মেলের কাছে চাঁদা দাবি করে আসছিল। আর ওই চাঁদাবাজরাই এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনার কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell