মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২১
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।  

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৪, ২০২১, ৮:২২ অপরাহ্ণ
  • ৫০৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রূপগঞ্জে মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হলো- মাদক ব্যবসায়ী মঞ্জুর হোসেন ভুঁইয়া (৪২) ও পলাতক ডাকাত প্রণয় দেব নাথ (২৪)। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রূপগঞ্জ থানাধীন বরপা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মঞ্জুর হোসেন ভুঁইয়া (৪২) কে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

অপরদিকে একই এলাকায় আরেকটি অভিযানে রূপগঞ্জ থানার ডাকাতি মামলার অন্যতম আসামী ডাকাত প্রণয়দেব নাথ (২৪) কে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর থেকে সে বিভিন্ন কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell