সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩১
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রূপগঞ্জে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৯, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

রূপগঞ্জে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ হোসেন (২৪) নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদরাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার বাসিন্দা। কয়েক বছর ধরে তিনি আধুরিয়া ইসলামিয়া তাফিজুল কোরআন মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন। ছাত্রকে বলাৎকারের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই শিক্ষক মাদরাসার নূরানী শাখার এক ছাত্রকে কৌশলে বলাৎকার করেন। পরে রাতে বিষয়টি ওই শিক্ষার্থী তার পরিবারকে জানালে ছাত্রের অভিভাবকরা মাদরাসায় গিয়ে উপস্থিত ছাত্রদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান। এসময় মাদরাসার সুপারেনটেনডেন্ট সাইফুল ইসলাম ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় এলাকাবাসী মাদরাসায় ঢুকে শিক্ষক হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। হোসেনকে জিজ্ঞেস করলে প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে তোপের মুখে স্বীকার করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান জানান, এক মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিভাবক ও এলাকাবাসী মিলে মোহাম্মদ হোসেন নামের এক শিক্ষককে আটক করে। পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell