সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩২
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

রূপগঞ্জে শান্তি সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।  

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২০, ২০২৩, ১০:০৮ অপরাহ্ণ
  • ২৬০ ০৯ বার দেখা হয়েছে

 

 

রূপগঞ্জে শান্তি সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

‘হরতালের নামে সড়কে চলাচলরত যানবাহনে হামলা, অগ্নিসংযোগসহ সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে’ সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কেন্দুয়া এলাকায় এ সমাবেশ করা হয়।

 

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়ার নেতৃত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান তারেক, রিটন প্রধান, আমিনুল হক খোকন, আশিকুল ইসলাম খোকনসহ অনেকে।

শান্তি সমাবেশে শাহজাহান ভূইয়া বলেন, বিএনপি-জামায়াত হরতাল ডেকে সড়কে জ্বালাও-পোড়াওয়ের নামে দেশে যে নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছে মানুষ তা ভালোভাবে গ্রহণ করেনি। তারা যে উদ্দেশ্যে এটা করছে সেটা স্বপ্নই থাকবে। কখনো বাস্তবায়ন হবে না। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ এখন নির্বাচন নিয়ে কাজ করছে। বিএনপি-জামায়াত যতক্ষণ পর্যন্ত সড়কে থাকবে, তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ততক্ষণ মাঠে থাকবেন। কোনো অরাজকতা করলে ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell