শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

রূপগঞ্জে স্বামীকে ডিভোর্স দেওয়ার সাবেক স্ত্রীর ছেলে খুন আসামি গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২০, ২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ
  • ২৯০ ০৯ বার দেখা হয়েছে

 

রূপগঞ্জে স্বামীকে ডিভোর্স দেওয়ার সাবেক স্ত্রীর ছেলে খুন আসামি গ্রেফতার

 

স্বামীকে ডিভোর্স দেওয়ার জেরে সাবেক স্ত্রী আমেনাকে শায়েস্তা করতে সৎ বাবা ফরিদের হাতে খুন হয় শিশু ইয়ামিন (৮)।

শনিবার (২০ মে) দুপুরে র‍্যাব ১ সিপিসি ৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী।

নারায়ণগঞ্জের  রূপগঞ্জের মধুখালীর বালির মাঠ থেকে গত মঙ্গলবার (১৬ মে) সকালে উদ্ধার হওয়া শিশু ইয়ামিন(৮) হত্যা মামলার প্রধান আসামি ফরিদ উদ্দিনকে আটক ও জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তিনি প্রেস ব্রিফিংয়ে জানান, বাদীর অভিযোগপত্র ও আটক আসামিকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, গত ১৬ মে সকালে মধুখালীর বালির মাঠ থেকে ৮ বছরের একটি শিশুকে হত্যা করে ফেলে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। পরে মৃতের মা আমেনা বেগম ওই মাধ্যমে জানতে পেরে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এর আগে শিশুকে না পেয়ে ১৫ মে সোমবার রাজধানীর বাড্ডা থানায় একটি জিডি করেন মা আমেনা।

পাশাপাশি পত্রিকা ও টিভিতে প্রচারিত হওয়ায় বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসামি ধরতে থানা পুলিশের পাশাপাশি র‍্যাব ১ এর সিপিসি ৩ এর সদস্যরা অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর গুলশান থানার নদ্দা বাজার এলাকা থেকে প্রধান আসামি ফরিদকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে ইয়ামিনকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে সে। তার আরও সহযোগী রয়েছে বলে জানায়।

আটক ফরিদ লালমনিরহাট জেলার আদিতমারি থানার সার পুকুর গ্রামের মজনু হকের ছেলে।

মৃত ইয়ামিন, আমেনা বেগমের প্রথম স্বামী ফিরোজ আলম মাসুমের ছেলে। তার আরও একটি বড় ভাই রয়েছে। আমেনা তার প্রথম স্বামী ফিরোজ আলম মাসুমকে গত ৩ নভেম্বর ২০২১ সালে ডিভোর্স দেয়ার পর ছোট ছেলে ইয়ামিনসহ দ্বিতীয় স্বামী ফরিদের সঙ্গে সংসার করে আসছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে তাদের মাঝে ঝগড়া বিবাদ চলাকালীন আমেনা দ্বিতীয় স্বামী ফরিদকেও ডিভোর্স দেয়। এরই জেরে ফরিদ তার স্ত্রীকে শায়েস্তা করতে শিশু সন্তান ইয়ামিনকে স্কুল থেকে নিয়ে বেড়ানোর কথা বলে মধুখালী এলাকায় নিয়ে আসে। সুযোগ বুঝে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বালিতে ফেলে চলে যায়।

র‍্যাব আরও জানায়, আটক আসামিকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell