শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

রূপগঞ্জ দুপক্ষের মধ্যে ফের সংঘর্ষ,আহত তরুণ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৪, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ণ
  • ২৯২ ০৯ বার দেখা হয়েছে

 

 

রূপগঞ্জ দুপক্ষের মধ্যে ফের সংঘর্ষ,আহত তরুণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। এতে জ্যোতি (২৩) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে চনপাড়া বস্তিতে এ সংঘর্ষ হয়। সোমবার থেকেই দফায় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে আসছিল।

আহত তরুণ জ্যোতি চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাহাবুদ্দিন ও জয়নাল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জেরে সোমবার বিকেল থেকে চনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ বাধে। দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকলেও মঙ্গলবার সকালে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে গুলি, ইটপাটকেল ছুড়তে থাকে। এতে মাথায় গুলিবিদ্ধ হয় জয়নাল গ্রুপের হৃদয় হাসান জ্যোতি নামে এক তরুণ। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ হৃদয়ের বাবা জালাল উদ্দিন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশীদ বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢামেকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দুই নারীসহ ১৪ জনকে গ্রেফতার করে। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয় ১০ মাদক কারবারির বাড়িঘর। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

এর আগে ১১ এপ্রিল জয়নাল, শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন। ১১ মে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জয়নাল, শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় সৈয়দ নামের একজন গুলিবিদ্ধসহ তিন পক্ষের ২৪ জন আহত হন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell