শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৪
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

রূপগঞ্জ স্টিল মিলে বিস্ফোরণ,নিহত ১,দগ্ধ ৬

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৪, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

 

 

রূপগঞ্জ স্টিল মিলে বিস্ফোরণ,নিহত ১,দগ্ধ ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শংকর (৪০) নামে এক শ্রমিক নিহত হন।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন ছয়জন।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. জুয়েল (২৫), গোলাম রব্বানী রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইয়াসিন (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)।

আরআইসিএল স্টিল মিলের সুপারভাইজার হারুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শ্রমিকরা কারখানার ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় ১৫ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে ৭ জন গুরুতর দগ্ধ হন।

আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এ সময় শ্রমিক শংকরকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। আরও কয়েকজন হয়ত দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে আনা হয়নি।

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের অবস্থা খারাপ। সবারই চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell