বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৩
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

লকডাউন শিথিলে,-নারায়ণগঞ্জ রুটে লোকাল ট্রেন চালুর চিন্তা ভাবনা আপাতত নেই=ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১২, ২০২১, ১:৩৮ পূর্বাহ্ণ
  • ৩৫৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।লকডাউন শিথিলে,-নারায়ণগঞ্জ রুটে লোকাল ট্রেন চালুর চিন্তা ভাবনা আপাতত নেই=ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর।

 

বিধিনিষেধ শিথিলের পর সারাদেশে চললেও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধই রয়েছে। বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে ১১ই আগস্ট বুধবার ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে কোনো ট্রেন চলাচল করেনি।

কবে নাগাদ চলতে পারে সে ব্যাপারেও নিশ্চিত নয় সংশ্লিষ্টরা। আজ ১১ই আগস্ট বুধবার সারাদেশে সড়ক, রেল এবং নৌ চলাচল শুরু হয়েছে। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ চলাচলকারী ট্রেন চালু হয়নি। কারণ হিসেবে স্থানীয় কর্মকর্তারা কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তবে বিভাগীয় কর্মকর্তারা বলছেন ক্রমান্বয়ে এ রুটের ট্রেন চলাচল চালু হবে। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে মূলত বেসরকারি সংস্থা ট্রেন পরিচালনা করতো। প্রতিদিন এ পথে আসা যাওয়া করতো ১৬ জোড়া ট্রেন। মাত্র ১৫ টাকা ভাড়ায় ৪৫ মিনিটে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকায় পৌঁছাতে পারতেন যাত্রীরা। অপরদিকে বাসে ঢাকায় যেতে যাত্রীদের ব্যয় করতে হয় ৩৬ টাকা।

সময় লাগে এক থেকে দেড় ঘণ্টার মতো। জানা যায়, ২০২০ সালে করোনা সংক্রমণের শুরুতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপরই বন্ধ করা হয় ট্রেন চলাচল। ছয় মাসের বেশি সময় বন্ধের পর চালু হয় ট্রেন। তবে সেবার ট্রেন চালুর পরপরই দুইবার লাইনচ্যুতের ঘটনা ঘটে। করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে পুনরায় বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। সেই থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে ট্রেন চলাচল। মহসিন আলম নামে একজন যাত্রী বলেন, নারায়ণগঞ্জের পরিবহন সংশ্লিষ্টদের সুবিধা দিতেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে;

এ রুটে ট্রেন চললে পবিহন কর্তাদের ক্ষতি হয়। তাই তাদের যোগসাজেস ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা অতিদ্রুত ট্রেন চালুর দাবি জানাই। যদি বাস চলতে পারে তাহলে ট্রেনও চলতে পারবে। বুধবার সরেজমিনে নারায়ণগঞ্জের বেশ কয়েকটি স্টেশন ঘুরে দেখা যায়, চলছে সংস্কার কাজ। ডাবল লেন তৈরির প্রকল্প চলমান থাকায় তা নিয়েই বেশি ব্যস্ততা। স্টেশনগুলোতেও চলছে প্ল্যাটফর্ম নির্মাণ ও সংস্কার কাজ। এমন পরিস্থিতিতে ট্রেন চালু আদৌও সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

কেউ কেউ মন্তব্য করেন ট্রেন চালু করলেও তা শহরের চাষাঢ়া দিয়ে যেতে পারে। নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান বলেন, ট্রেন পরিচালনায় আমরা প্রস্তুত। তবে আজ থেকে ১১ আগস্ট বুধবার ট্রেন চালুর ব্যাপারে কোনো নির্দেশনা কিংবা চিঠি পাইনি। করোনা এবং লকডাউন সংক্রান্ত কারণে ট্রেন বন্ধ রাখতে বলা হয়েছে। কবে চালু হবে তাও জানানো হয়নি। ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, আপাতত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে লোকাল ট্রেন চালুর চিন্তা ভাবনা নেই। বিভিন্ন আন্ত:নগর ট্রেন চালুর পর পর্যায়ক্রমে এ রুটের চালু হবে। কবে নাগাদ চালু হবে তা পরবর্তীতে জানানো হবে।

 

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell