রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০১
শিরোনামঃ
গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু

লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে রংমিস্ত্রির মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১১, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
  • ১৩৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে রংমিস্ত্রির মৃত্যু

লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে আহত ইউছুফ হোসাইন (৩৫) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে শনিবার (৫ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকায় ঘুম থেকে ডেকে নিয়ে হারুনুর রশিদ নামে এক নির্মাণ শ্রমিক তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ পরিবারের।

নিহতের স্ত্রী রুমা আক্তার ও বড় বোন সুমি আক্তার জানান, উত্তর রাজিবপুর এলাকার নির্মাণ শ্রমিক হারুনুর রশিদের কাছে ইউছুফ ৫ হাজার টাকা পাওনা ছিলেন। গত শুক্রবার (৪ এপ্রিল) রাতে মোবাইলফোনে হারুনের কাছে ওই টাকা থেকে ইউছুফ এক হাজার টাকা চান। এ নিয়ে হয় দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। পরদিন ইউছুফের বন্ধু ওমর তাকে হারুনের কাছ থেকে টাকা নেওয়ার জন্য স্থানীয় বাবুলের দোকানের সামনে ডেকে নিয়ে যান। সেখানে হারুন ধারালো অস্ত্র দিয়ে ইউছুফের ফেটে আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে রাস্তার ওপর ফেলে রেখে হারুন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ওমরসহ স্থানীয়রা ইউছুফকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রুমা আক্তার বলেন, আমার তিনটি সন্তান এতিম হয়ে গেলো। তাদের নিয়ে আমি কার কাছে যাবো? আমার স্বামীকে হারুন কুপিয়ে হত্যা করেছে। আমি তার বিচার চাই।

সুমি আক্তার বলেন, পাওনা টাকা চাওয়ায় আমার ভাইকে হারুন ডেকে নিয়ে হত্যা করেছে। দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এদিকে ঘটনার পর থেকে হারুনুর রশিদ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, মোবাইলফোনে ঘটনাটি আমাকে জানানো হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell