বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৮
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

লঞ্চ টার্মিনালে নেমেছে ঘরমুখো মানুষের ঢল

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৮, ২০২২, ১০:৪৪ অপরাহ্ণ
  • ৪৭৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সরকারি ঘোষণায় সপ্তাহের শেষ দিন ও ঈদের আগে শেষ কর্মদিবস আজ। এরই মধ্যে ছুটি হয়ে গেছে অনেক কর্মস্থল। তাই বৃহস্পতিবারই (২৮ এপ্রিল) সদরঘাট লঞ্চ টার্মিনালে নেমেছে ঘরমুখো মানুষের ঢল।

দুপুরের দিকে টার্মিনালে তেমন যাত্রী দেখা না গেলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। অনেকে আবার লঞ্চ ছাড়ার কয়েক ঘণ্টা আগে থেকেই এসে বসে আছেন।

বরিশাল রুটের বড় কয়েকটি লঞ্চের একটি সুন্দরবন-১১। এটি ছেড়ে যাবে রাত ৯টায়। বিকেল ৫টার দিকে লঞ্চের ভেতরে গিয়ে দেখা যায়, নিচতলার ডেক যাত্রীতে ভরা। তবে খালি আছে বেশকিছু কেবিন। লঞ্চের কর্মীরা যাত্রী ডাকাডাকি করছেন।

বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ২টা থেকেই এই লঞ্চে উঠে বসে আছেন তারা। যদিও এটি রাত ৯টায় ছেড়ে যাবে।

এক নারী যাবেন বরিশাল। তিনি বলেন, দেরিতে আসলে জায়গা পাওয়া যায় না। এজন্য আগে এসে বসে আছি। আরেক যাত্রী বলেন, আগে আসলে ভালো জায়গা পাওয়া যায়।

তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত লঞ্চে কোনো ভোগান্তি পোহাতে হয়নি বলে একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়।

পটুয়াখালীগামী এক যাত্রী বলেন, আজ লঞ্চে উঠলাম। কোনো প্রকার ভোগান্তি হয়নি।

এদিকে ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) মে দিবসের ছুটি। রমজান মাস ৩০ দিন ধরে ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি ধরেছে সরকার। সেই হিসেবে টানা ছয়দিনের ছুটি পড়ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell