শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৫
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স ক্লাবের ক্লাব ডিরেক্টর হলেন লায়ন ফরহাদুল হাসান মোস্তফা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৪, ২০২৫, ২:১২ পূর্বাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্সক্লাবের ক্লাব ডিরেক্টর হলেন লায়ন ফরহাদুল হাসান মোস্তফা

​চট্টগ্রামঃ

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি ৪, বাংলাদেশ-এর অন্যতম সক্রিয়, সেবামুখী ও সুসংগঠিত শাখা লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স ক্লাবের ক্লাব ডিরেক্টর পদে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, মানবাধিকার কর্মী ও সংগঠক লায়ন ফরহাদুল হাসান মোস্তফা।

​তাঁর এই পদোন্নতিতে ক্লাবের সদস্য, সহযোগীতা ও শুভাকাঙ্ক্ষী সকলের মধ্যে এক নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণার সঞ্চার করেছে।

​দীর্ঘ সময় ধরে লায়ন ফরহাদুল হাসান মোস্তফা সমাজের বিভিন্ন স্তরে সেবামূলক কার্যক্রমে নিজেকে নিবেদন করে আসছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, খাবার আলো ছড়িয়ে দেওয়া, স্বাস্থ্যসেবা প্রদান, এবং ড্রাগ-আসক্তি হ্রাস কার্যক্রমে তিনি রেখেছেন অগ্রণী ভূমিকা। তাঁর অক্লান্ত পরিশ্রম, দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব ও সংগঠনের প্রতি দায়বদ্ধতা তাঁকে ক্লাবের নেতৃত্বে কেন্দ্রে নিয়ে এসেছে।

​লায়ন ফরহাদুল হাসান মোস্তফার মূল দর্শন “We Serve” – এই মন্ত্রে বিশ্বাসী লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বলেন,

​মানবতার সেবাই লায়ন্স ক্লাবের প্রাণ। আমি চাই, আমাদের লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স ক্লাব এমন এক রোল মডেল হয়ে উঠুক – যেখান থেকে প্রতিটি কর্ম হবে মানুষকে কেন্দ্র করে, মানবতার কল্যাণে।

​নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি ক্লাবের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, প্রকল্প পরিচালনা, যুব সমাজের সম্পৃক্ততা ও স্থানীয় উন্নয়নমূলক কর্মসূচির সংগঠনে বিশেষ নজর দেবেন বলে জানিয়েছেন।

তাঁর নেতৃত্বে “কমিউনিটি এক্সেলেন্স”।
​”‘ফ্রি আই ট্রেনিং’, ‘এডুকেশন স্কলারশিপ’ এবং ‘পরিবেশ সংরক্ষণ’ সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স
ক্লাবের পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে বলেন,

​লায়ন ফরহাদুল হাসান মোস্তফার দীর্ঘদিন ধরে ক্লাবের এক নিবেদিতপ্রাণ ও দূরদর্শী সদস্য হিসেবে কাজ করে আসছেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সেবার মানদণ্ড ক্লাবকে আরও শক্তিশালী করবে।

​তাঁর এই পদোন্নতি শুধু ক্লাবের জন্য নয়, বরং সমগ্র লায়ন পরিবার ও চট্টগ্রাম অঞ্চলের সামাজিক সেবাবাদের জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হয়েছে।

​সেবার নতুন দায়িত্বে তিনি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেছেন।

​লায়ন ফারহাদুল হাসান মোস্তফা’র এই নতুন দায়িত্বে
লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স
ক্লাবের সেবামূলক কার্যক্রমে এক নতুন দিগন্তের সূচনা করবে – এমনটাই প্রত্যাশা করছেন ক্লাবের সদস্যরা

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell