রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫৫
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

শত্রুতার জেরে হামলা চালিয়ে ২ জনকে কুপিয়ে জখম

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১, ২০২২, ৯:২৩ অপরাহ্ণ
  • ৩৫৮ ০৯ বার দেখা হয়েছে

 নগর সংবাদ।।মাদারীপুরে শত্রুতার জেরে হামলা চালিয়ে দুইজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার খবিরউদ্দিন শরীফের ছেলে নূরুল হক শরীফ (৩৬) ও কাদের মাতুব্বরের ছেলে ঝন্টু মাতুব্বর (৩৫)। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের জয়নাল মাতুব্বরের সঙ্গে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল শরীফের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ লেগে ছিল। ওই বিরোধের জেরে গত রাতে কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর বাজারে নূরুল হক শরীফ ও ঝন্টু মাতুব্বরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ জয়নাল মাতুব্বরের লোকজন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো।

কেন্দুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল শরীফ বলেন, আমার ভাই নূরুল হক শরীফ ও আমার এক কর্মী ঝন্টু মাতুব্বরকে ঘটকচর বাজারে জয়নাল মাতুব্বরের লোকজন চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাদের অবস্থা গুরুতর।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell