সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

শনিবার নারায়ণগঞ্জ কলেজ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্প উদ্বোধন -এমপি সেলিম ওসমান।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৭, ২০২১, ১:০৩ পূর্বাহ্ণ
  • ২৮২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। শনিবার নারায়ণগঞ্জ কলেজ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্প উদ্বোধন -এমপি সেলিম ওসমান।

প্রকল্পগুলো হলো- শেখ কামাল ভবন, আইসিটি ভবন, শীতাতপ নিয়ন্ত্রিত স্মার্ট ক্লাসরুম, ই-লাইব্রেরী, সিইডিপি সাব-প্রজেক্ট অফিস, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, দুইটি লিফট, ভার্চুয়াল স্টুডিও, ৪০০ আসনের মিলনায়তন, একাডেমি সংস্কার ও শ্রেণিকক্ষের আধুনিকরণ।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব প্রকল্প উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিলসহ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, বিকেএমইএ ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০ কোটি টাকা ব্যয়ে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পগুলোর বাস্তবায়ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিম ওসমান কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ডিজিটাল শিক্ষা অর্জনের ব্যাপারে বিশেষ তাগিদ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল রাষ্ট্রে পরিনত করেছেন বলে এই দেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

 

মহামারি করোনায় উন্নত বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতি ভেঙে পড়লেও বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি আবার চাঙ্গা হয়ে উঠছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।

কলেজের গভর্ণিং বডির সভাপতি মোহাম্মদ হাতেম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম সাফিন আহমেদ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell