শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৪
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

শনিবার (২২ জুলাই) ভোর থেকে মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে ঢাকামুখী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৩, ২০২৩, ৩:০৬ পূর্বাহ্ণ
  • ২৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

শনিবার (২২ জুলাই) ভোর থেকে মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে ঢাকামুখী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

শহর প্রতিনিধি।।।সরেজমিনে দেখা যায়, এই মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে ঢাকামুখী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এদিন ভোর থেকেই দূরপাল্লার বিভিন্ন যানবাহনের সঙ্গে সঙ্গে আঞ্চলিক যানবাহনগুলোকে থামিয়ে তল্লাশি চলছে। এ সময় পুলিশ সদস্যদের যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করতে দেখা গেছে। তবে সড়কের কোথাও কোনো ধরনের যানজট লক্ষ্য করা যায়নি। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকেই আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

চিটাগাংরোড রোড থেকে গুলিস্তানের উদ্দেশ্যে মিনিবাসে যাত্রা করা পলাশ বলেন, দোকানে যাওয়ার জন্য চিটাগাংরোড থেকে গাড়িতে উঠেছি। মৌচাক আসতেই দেখি পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি করছে। পরে আমাকেসহ পুরো গাড়ির যাত্রীদের তল্লাশি করে পুলিশ। কিছু না পেয়ে পরে গাড়ি ছেড়ে দেয়।

যাতায়াত পরিবহনের অন্য এক যাত্রী বলেন, পুরো সড়কে পুলিশের চেকপোস্ট দেখলাম। চিটাগাংরোড পার হয়ে এখানে আসতেই অন্য গাড়ির মতো আমাদের গাড়িও থামিয়ে চেক করা হয়েছে। পুলিশ সদস্যরা আমার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন। তবে আমাদের গাড়ি থেকে কাউকে নামিয়ে দেননি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বলেন, এটি আমাদের রুটিনমাফিক কাজ, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়। জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি আরও বলেন, সড়কে যাতায়াত করতে যাত্রীদের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হচ্ছে। তল্লাশির নামে কাউকে হয়রানি করা হচ্ছে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell