সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০৪
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

শরীয়তপুরে বিএনপি ২ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ককটেল বিস্ফোরণ ও যুবদলের অফিস ভাঙচুর

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৯, ২০২৪, ৪:২১ পূর্বাহ্ণ
  • ১৬৩ ০৯ বার দেখা হয়েছে

 

শরীয়তপুরে বিএনপি ২ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ককটেল বিস্ফোরণ ও যুবদলের অফিস ভাঙচুর

শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও যুবদলের অফিস ভাঙচুর করা হয়। সোমবার (২৮ অক্টোবর) রাতে পৌরসভার জেলখানা গেট এলাকায় ঘটে এ ঘটনা।

পুলিশ জানায়, পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের সঙ্গে পৌর বিএনপি নেতা সুমন খানের অন্তঃকোন্দল বিদ্যমান। সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সুমন খানের সমর্থকদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টিটু চোকদারের নিয়ন্ত্রণাধীন যুবদলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

যুবদল নেতা টিটু চোকদার অভিযোগ করে বলেন, আমি গতকাল যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় ধরনের মিছিল বের করি। যা অনেকের সহ্য হয়নি। তাই আজ আমার অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয় ও ভাঙচুর করা হয়। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই

এদিকে পাল্টা অভিযোগ করেন পৌরসভা বিএনপি নেতা সুমন খান। তিনি বলেন, বিগত দিনে তিনি (টিটু চোকদার) স্বৈরাচার আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। আজ আমার সামনে বসে তিনি আমাদের সাবেক এমপিকে নিয়ে কটূক্তি করেন ও আমাকে মারধর করেন। তিনি নিজে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্লাব ভাঙচুর করে আমার ওপর দোষ চাপাচ্ছেন।

এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, দলীয় অন্তঃকোন্দল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুবদলের একটি অফিসে ভাঙচুর চালানো হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell