বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৬
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার পিস ইয়াবাসহ আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২২, ২০২৩, ১০:০৭ অপরাহ্ণ
  • ২৫৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার পিস ইয়াবাসহ আটক

হযরতশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার পিস ইয়াবাসহএকজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সরকারি পার্কিং এলাকার পাশের কোমল পানীয়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম ফরিদ মিয়া (৩৮)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার মৃত আব্দুল কাদেরের পুত্র।

 

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ সকাল থেকে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি গোয়েন্দা দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অপারেশন দল অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নজরদারি করছিল।

তিনি জানান, সকাল ১০টার সময় সেখানে অভিযুক্ত ফরিদ মিয়াকে অবস্থান করতে দেখা যায়। এ সময় তাকে অস্থির এবং অসংলগ্নভাবে এদিক সেদিক ঘোরাঘুরি করতে দেখা যায়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা দল তখন তাকে আটক করে এবং এয়ারপোর্টে তাদের অফিসে নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদের শুরুতে তিনি অস্বীকার করলেও এক পর্যায়ে স্বীকার করেন যে, তিনি ইয়াবা বহন করছেন। তখন তাকে তল্লাশি করা হয় এবং তল্লাশিকালে তিনি নিজের কাছে থাকা কালো রঙয়ের একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেন। এই ইয়াবা গণনা শেষে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবা বহনের বিষয়ে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কোনো সদুত্তর দিতে পারেননি।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell