বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১৮
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

শাহবাগ হাদি চত্বরে পিস্তল সহ যুবক গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩০, ২০২৫, ৪:৩৮ পূর্বাহ্ণ
  • ৩৪ ০৯ বার দেখা হয়েছে

শাহবাগ হাদি চত্বরে পিস্তল সহ যুবক গ্রেফতার।

ঢাকা প্রতিনিধি।।

রাজধানীর শাহবাগে হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের পাশে থেকে আরাফাত নামে এক যুবককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ‘পিস্তল’ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, অবিকল বাস্তব পিস্তলের সদৃশ খেলনা পিস্তল। তিনি কেন এ পিস্তল এনেছেন এ ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের পাশ থেকে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, সন্দেহভাজন যুবকের কাছে যে অস্ত্র পাওয়া গেছে সেটি খেলনা পিস্তল। যা দেখতে অবিকল বাস্তব পিস্তলের সদৃশ।
ডিসি মাসুদ আলম বলেন, বর্তমানে তিনি শাহবাগ থানা হেফাজত রয়েছেন। তার উদ্দেশ্য কী ছিল সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আজ চতুর্থদিনের মতো দুপুর সোয়া ২টা থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। এতে শাহবাগ মোড় বন্ধ হওয়ায় আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় মঞ্চের নেতাকর্মীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘জান দিয়েছেন হাদি ভাই, জুলাই কিন্তু বেঁচে নেই’, ‘বিচার চাই বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘বাংলাদেশের আজাদি, ওসমান হাদি’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ প্রভৃতি স্লোগান দেন।
ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell