রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২০
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ,বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
  • ১৫১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ,বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

নাটোরের হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহেদ মৃধার বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এনে অপসারণ ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

 এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক্ষককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার ( ১৩ নভেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার শিক্ষার্থীরা হয়বতপুর বাজারে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

পরে খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে এলে তাদের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন করে প্রধান শিক্ষক ওয়াহেদ মৃধা। সকালে ওই শিক্ষার্থীর মা স্কুলে গিয়ে অভিযোগ করলে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। পরিস্থিতির অবনতি হলে স্থানীয়রা প্রধান শিক্ষককে পাশের একটি বাসায় নিয়ে গেলে শিক্ষার্থী ও অভিভাবকরা ওই বাসা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে দুপুরের দিকে শিক্ষার্থীসহ অভিভাবকরা হয়বতপুর বাজারে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে যানজটের সৃষ্টি হয়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে প্রধান শিক্ষক ওয়াহেদ মৃধাকে আটক করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ অবস্থায় প্রধান শিক্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। দুই শিক্ষার্থীর বাবা ও মা পৃথক ভাবে প্রধান শিক্ষক ওয়াহেদ মৃধার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell