শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১০
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

শিক্ষার্থী ও তার মা হত্যার ঘটনায় সন্দেহ ভাজনকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৮, ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ
  • ৬১ ০৯ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটক ব্যক্তির নাম আব্দুর রব (৭৩)।বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

আব্দুর রব পেশায় কবিরাজ। তার বাড়ি নাঙ্গলকোট উপজেলায়। নিহতের সঙ্গে সবর্শেষ যোগাযোগ হয়েছিল আব্দুর রবের।

র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, সন্দেহভাজন একজনকে নাঙ্গলকোট থেকে দুপুরে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।

তিনি বলেন, কবিরাজ আব্দুর রবের কাছে পরামর্শের জন্য নিহত দুইজন কয়েকদিন আগে নাঙ্গলকোট গিয়েছিলেন। সর্বশেষ ওই কবিরাজের সঙ্গেই নিহত তাহমিন বেগমের যোগাযোগ হয়।

সোমবার সকালে কুমিল্লার কালিয়াজুরিতে নিজ বাসা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষে তালা দিয়েছেন। বিক্ষোভ করেছেন পুলিশ সুপার কার্যালয় ও কান্দিরপাড় পূবালী চত্বরে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell