বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২৪
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিতে মাদকবিরোধী বক্তৃতা ও মাদকবিরোধী স্লোগান সম্বলিত বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৩, ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ
  • ১৪৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিতে মাদকবিরোধী বক্তৃতা ও মাদকবিরোধী স্লোগান সম্বলিত বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ।

মোঃ বাবুল মিয়া (কুমিল্লা প্রতিনিধি) ২৩ জানুয়ারি ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উদ্যোগে ও ভাকড্যা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয় মাদকবিরোধী শ্রেণি বক্তৃতা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান। উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন এর উপস্থাপনায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার রাহেলা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চৌধুরী ইমরুল হাসান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক, জনাব মোস্তফা কামাল, চট্টগ্রাম লর্ডওয়ে শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান মোরশেদ ভূইয়া প্রমুখ। প্রধান অতিথি মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম সস্পর্কে অবহিত করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডোপ টেস্ট নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানান। মাদক ব্যবসায়ীদের সামাজিক ও ব্যক্তিগতভাবে বয়কট করার আহবান করেন।

 

এছাড়াও প্রধান অতিথি মহোদয় মাদকমুক্ত তারুণ্য ও মাদকমুক্ত জাতি গঠনে সবাইকে এগিয়ে আসার উপর জোর তাগিদ প্রদান করেন। বিশেষ অতিথিবৃন্দ শিক্ষাঙ্গন মাদকমুক্ত রাখতে সবাই মিলে এক সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অতপর কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সম্বলিত জ্যামিতি বক্স, খাতা, স্কেল ও কলম বিতরণ করা হয়। এছাড়াও উপপরিচালক মহোদয় উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান সকলে মিলে মাদকে না বুলন লাল কার্ড প্রদর্শন করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell