শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৪
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

শিলপাটা নিয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ
  • ১২৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শিলপাটা নিয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে গ্রেফতার

সোমবার (১ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করে ইপিজেড থানা পুলিশ।

বিউটি আক্তার (২৮), নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার কোনাপাড়া ফজলু মেম্বারের বাড়ীর মৃত মো.জিতু মিয়ার মেয়ে। তিনি নগরের ইপিজেড থানার নারিকেল তলা হাজী মঈনুদ্দীন বিল্ডিং ৪র্থ তলায় রুম ভাড়া নিয়ে বসবাস করতেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন জানান, বিউটি আক্তারের সঙ্গে তার স্বামী মো. শাহীনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। এক পর্যায়ে বিউটি আক্তার তার বাসায় থাকা মসলা বাটার শিলপাটা নিয়ে স্বামী মো. শাহীনকে দিকে ছুড়ে মারলে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পাটাটি ভেঙে দুই টুকরা হয়ে গেলেও বিউটি আক্তার পুনরায় পাটার ভাঙা টুকরা দিয়ে স্বামী শাহীনের মাথার পুনরায় আঘাত করে।

তিনি আরও জানান, বিউটি আক্তার পাটার টুকরা দিয়য়ে শাহীনের পিঠে, দুই হাতে ও দুই পায়ের বিভিন্ন অংশে আঘাত করে জখম করে। পরে শাহীনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শাহীন সোমবার ভোরে মারা যান। মো. শাহীনের ছেলে মো. মারুফ মিয়া সৎ মা বিউটি আক্তারের বিরুদ্ধে মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিউটি আক্তারকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell