রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৭
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়,ধরা খেলেন অপহরণকারীরা

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৪, ২০২৩, ৯:৪১ অপরাহ্ণ
  • ৩৩৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়,ধরা খেলেন অপহরণকারীরা

ফতুল্লায় ৬ বছর বয়সী শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার হয়েছে অপহরণকারী স্বামী-স্ত্রী। এবং উদ্ধার করা হয় অপহৃত শিশু সানজিদাকে।

 

গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ এলাকার শাহ মোহাম্মদ হুমায়ুন কবিরের পুত্র শাহ মোঃ আজমির (২৪) ও তার স্ত্রী ইমু আক্তার (২২)।

 

বৃহস্পতিবার দিবাগত রাত দুই টার দিকে ফতুল্লা মডেল থানার বিসিক এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার সহ গ্রেফতার করা হয় অপহরনকারী  আজমির ও তার স্ত্রী কে।

 

এ ঘটনায় অপহৃত শিশুটির বাবা আব্দুল হক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

 

মামলায় উল্লেখ্য করা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাগলাস্থ বাসার সামনে খেলার সময় বাদীর ৬ বছর বয়সী শিশু মেয়ে সানজিদা নিখোঁজ হয়। তাকে খোঁজাখুজির এক পর্যায়ে রাত ৭টার দিকে গ্রেফতারকৃত আজমির  স্থানীয়  ফ্ল্যাক্সি লোডের দোকান মালিক আরিফের ফোনে ফোন করে জানায় সানজিদাকে রাস্তায় কুড়িয়ে পাওয়া গেছে।  এ বিষয়ে শিশুর বাবা- মায়ের সাথে কথা বলতে চায় অহরণকারী। পরবর্তীতে ফ্ল্যাক্সি লোড দোকানী আরিফ বাদীর স্ত্রীকে ডেকে এনে বিস্তারিত জানিয়ে আজমিরীর ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করার জন্য বলে। তারা যোগাযোগ করলে শিশুটির মুক্তিপণ হিসেবে প্রথমে ২০ হাজার টাকা দাবী করে। এক পর্যায়ে ১২ হাজার টাকা দাবী করে। তখন বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে অবগত করা হয়। অপহরণকারীর দাবীনুযায়ী প্রথমে বিকাশ নাম্বারে দুই হাজার টাকা প্রদান করা হয়। এবং বাকী ১০ হাজার টাকা সরাসরি দেওয়া হবে বললে  আজমির তাদেরকে বিসিক এলাকায় যেতে বলে। পরে পুলিশ সেখানে গিয়ে আজমিরকে গ্রেফতার করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক তার স্ত্রী ইমু আক্তারকে গ্রেফতারসহ উদ্ধার করে অপহৃত শিশুটিকে।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রউফ  জানায়, শিশু অপহরণের ঘটনায় স্বামী- স্ত্রী সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell