বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১২
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

শিশুটিকে রক্ষা করতে পারলেও নিজের জীবন আর বাঁচাতে পারেননি ব্যবসায়ী

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৪, ২০২২, ৭:১২ অপরাহ্ণ
  • ২১৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রেললাইনের ওপর দিয়ে বাড়িতে যাচ্ছিল ৫ বছর বয়সী এক শিশু। এসময় খুলনা থেকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে ছুটে আসে। বিষয়টি দেখতে পেয়ে ওই শিশুকে বাঁচাতে ছুটে যান আবদুল হাকিম (৫০)। রেললাইনের ওপর উঠে শিশুটিকে রক্ষা করতে পারলেও নিজের জীবন আর বাঁচাতে পারেননি তিনি। ট্রেনের ধাক্কায় প্রাণ হারান তিনি।

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের মুজিব সড়কের রেলগেটে। নিহত আবদুল হাকিম (৫০) যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার আবদুর রশিদের ছেলে। যশোরের ‘হাঁটার সাথী’ নামে একটি সংগঠনের সদস্য ছিলেন তিনি। সকালে হেঁটে বাড়ি ফেরার পথেই ঘটনাটি ঘটে।

নিহতের ভাই রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আবদুল হাকিমের ঘড়ির দোকান আছে। যশোরের ‘হাঁটার সাথী’ নামে একটি সংগঠনের সদস্য তিনি। প্রতিদিনের মতো ভোরে সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে তিনি হাঁটতে বের হন। হাঁটা শেষে সকাল সাড়ে ৮টার দিকে তিনি শহরের রেলেগেট পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা দিয়ে যাচ্ছিল।

ঠিক এ সময় হঠাৎ করে একটি শিশু রেললাইনের ওপর উঠে পড়ে। শিশুটিকে বাঁচাতে আবদুল হাকিম রেললাইনের ওপর উঠে পড়েন। শিশুটিকে টেনে রেললাইনের বাইরে নিয়ে আসতে পারলেও তিনি পা পিছলে পড়ে যান। এতে তার মাথায় চলন্ত ট্রেনের ধাক্কা লাগে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আনেন। এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) শহিদুল ইসলাম বলেন, খুলনা থেকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবদুল হাকিম মারা গেছেন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরাদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell