বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৯
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

শিশুদের ঈদ আনন্দ বৃষ্টিতে ও থেমে নেই

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩, ২০২২, ১০:৫১ অপরাহ্ণ
  • ৫১১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঈদ মানেই আনন্দ। আর এ আনন্দ সবচেয়ে বেশি বিরাজ করে শিশুদের মধ্যে।

এবারও এর ব্যতিক্রম ঘটেনি। সকালে ঈদের নামাজের পর থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হলেও থেমে নেই শিশুদের ঈদ আনন্দ। সকাল থেকে শিশুরা নতুন পোশাক পরে মেতে উঠেছে ঈদ আনন্দে।
মঙ্গলবার (৩ মে) রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলি ঘুরে দেখা গেছে, ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করেই শিশুরা তাদের খেলার সাথীদের নিয়ে সড়কে ঘুরছে। কেউ খেলনা কিনছে কেউবা চটপটি-ফুচকার দোকানে ভিড় করছে। শুধু তাই নয়, শিশুদের ঈদের আনন্দ দিতে অভিভাবকরাও বেরিয়েছেন সন্তানের সঙ্গে ঘুরতে।

আজ ঈদ, সারাদিন বন্ধুর সঙ্গে ঘুরব। বন্ধুকে নিয়ে মিরপুরে মামার বাসায় যাব। মামা ঈদ সালামি দিলে এরপর দুই বন্ধু মিলে চিড়িয়াখানায় যাব বলে জানালো সপ্তম শ্রেণিতে পড়ুয়া ফয়সাল। এ বৃষ্টি শরীরে লাগবে না আমাদের। গত বছরও ঈদে বৃষ্টি হয়েছিল, সেইবারও আমরা দুই বন্ধু মিলে সারাদিন ঘুরে বেড়িয়েছিলাম। সেইবার বৃষ্টি আমাদের আনন্দে ভাগ বসাতে পারেনি, এবারও পারবে না।

বাবাকে বলেছি শিশুপার্কে নিয়ে যেতে, বাবা বলেছেন বৃষ্টি কমলে নিয়ে যাবে। তাই এখন বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছি বলে জানালো ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাবাসসুম। সে বলে, বান্ধবীকে সঙ্গে নিয়ে কাজীপাড়ার কবিরের দোকানে ফুচকা খাব। এরপর বাসায় ফিরে মা-বাবাকে নিয়ে শিশুপার্কে ঘুরতে যাব।

কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করি মোটেও সময় পাই না। তাই ঈদের ছুটিতে সন্তানদের আবদারে ঘুরতে বের হয়েছি বলে জানালেন মাসুম মিয়া। তিনি বলেন, ঈদ আনন্দ সবার, তাও যদি পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপন করা যায় তাহলে এ চেয়ে সুখকর আর কিছু হতে পারে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell