বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪০
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

শিশুদের হাত থেকে পাওয়া, গ্রেনেডটির বিস্ফোরণ ঘটায় র‌্যাব

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৬, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ
  • ২২২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সকালে পুকুরে পাওয়া গেল হ্যান্ড গ্রেনেড, দুপুরে সেই গ্রেনেডটি নিয়েই খেলা করে শিশুরা। ক্রিকেট বলের মতো যখন শিশুরা সেটি নিয়ে খেলছিল তখনই স্থানীয় একজন এটিকে বোমা হিসেবে চিহ্নিত করেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ওই গ্রেনেডটির বিস্ফোরণ ঘটায় র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট। এর আগে বেলা ১১টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়।

কাদায় পাওয়া হ্যান্ড গ্রেনেডটির বিস্ফোরণ ঘটালো র‌্যাব

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, বিকেলে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট সেটিকে নিষ্ক্রিয় করতে বিস্ফোরণ ঘটায়। এসময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। তিনি জানান, পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। পরে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা সরোজ কুমারের পুকুরটি অনেক পুরোনো তবে পুকুরটি নতুন করে খনন করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় কাদার ভেতর গ্রেনেডটি পান তারা। প্রথম দিকে এটি গ্রেনেড বোমা কেউ বুঝতে না পেরে পুকুরের পাড়ে ফেলে দেওয়া হয়। পরে সেখানকার শিশুরা ওই বোমাটি নিয়ে খেলছিল। এরই মধ্যে সেটি গ্রেনেড হিসেবে চিনতে পেরে এলাকাবাসী আতঙ্কের মধ্যেই বিষয়টি চিরিরবন্দর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে দুপুরে পুলিশ হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে রংপুর র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিটকে জানায়। সেখান থেকে জানানো হয়, বোমাটি সক্রিয় রয়েছে এবং এটি নিষ্ক্রিয় করতে হবে। পরে ইউনিটের সদস্যরা বিকেলে সেটি নিষ্ক্রিয় করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

চিরিরবন্দর থানার ওসি আরও বলেন, হ্যান্ড গ্রেনেডটি খুবই ছোট আকৃতির এবং তার গায়ে লেখা রয়েছে ১৯৬৬। তাতে মরিচা পড়ে গেছে। তবে পুলিশ প্রাথমিকভাবে এটিকে সক্রিয় হিসেবে বিবেচনায় নিয়ে রংপুর র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। পরে সেখানকার সদস্যরা এসে বোমাটি নিষ্ক্রিয় করে। ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell