শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১২
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

শিশু মেয়েকে জন্ডিসের চিকিৎসা করতে এসে গৃহবধূকে ধর্ষণচেষ্টা-এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে ভণ্ড কবিরাজ শাহীন কে

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৭, ২০২৩, ৩:০৫ পূর্বাহ্ণ
  • ২৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

শিশু মেয়েকে জন্ডিসের চিকিৎসা করতে এসে গৃহবধূকে ধর্ষণচেষ্টা-এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে ভণ্ড কবিরাজ শাহীন কে

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী-সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহীন হোসেন সুমন (৪০) নামের এক ভণ্ড কবিরাজকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (২৬ জুলাই) দুপুরে ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা করেছেন।

শাহীন হোসেন সুমন মুন্সিগঞ্জের মুক্তারপুর কাঠপট্টি এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি ফতুল্লার পাগলা সূর্যমুখী সিনেমা হল এলাকায় থেকে কবিরাজীর নামে প্রতারণা করে আসছিলেন।

মামলায় উল্লেখ করা হয়, গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করেন। তাদের পাঁচ বছর বয়সী কন্যার জন্ডিস হয়েছে মনে হওয়ায় চিকিৎসার জন্য শাহীন হোসেন সুমনের কাছে নিয়ে যান। তখন শাহীন হোসেন সুমন তাদের বাসায় গিয়ে চিকিৎসা দেওয়ার কথা বলেন। এতে গৃহবধূ ও তার স্বামী বাসায় চলে যান।

এরপর মঙ্গলবার বিকেলে গৃহবধূর বাসায় এসে বলেন বাচ্চার চিকিৎসা দরকার নেই তার মায়ের চিকিৎসা করলেই হবে। একথা বলে গৃহবধূর স্বামী ও সন্তানকে বাহিরে বের করে দিয়ে ধর্ষণের চেষ্টা চালায় শাহীন হোসেন সুমন। এসময় গৃহবধূ চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ভণ্ড কবিরাজ শাহীন হোসেন সুমনকে গণপিটুনি পুলিশে সোর্পদ করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell