সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

শিশু সন্তানকে অপহরণ মুক্তিপণ দাবি করার মামলায় আসামির যাবজ্জীবন

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২১, ২০২২, ৭:৪৯ অপরাহ্ণ
  • ২৬৬ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জে ফতুল্লায় আবু রায়হান নামে এক শিশু সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার মামলায় আকাশ ওরফে আসাদুল্লাহ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আরও দুজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন আদারত। তারা হলেন- মাসুদ রানা ও মদিনা বেগম।

রায় ঘোষণার সময়ে আদালতে সকলেই অনুপস্থিত ছিলেন। ভুক্তভোগী আবু রায়হান ফতুল্লার বক্তাবলী এলাকার সারোয়ার মোল্লার ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ফতুল্লার মুসলিমনগর এলাকায় একটি স্পিনিং মিলে চাকরি করতেন সারোয়ার মোল্লার স্ত্রী খোরশেদা বেগম। খোরশেদার বড় বোন জাহেদা বেগমও একই কারখানাতে চাকরি করতেন। জাহেদার সঙ্গে মোবাইল ফোনে আকাশ ওরফে আসাদুল্লাহ নামের এক যুবকের পরিচয় হয়। কয়েক মাস ধরে তাদের মধ্যে মোবাইলে কথাবার্তা হয়।

এরই মধ্যে ২০১৩ সালের ২২ নভেম্বর রাতে আকাশ ওরফে আসাদুল্লাহ আসেন খোরশেদার বাড়িতে। এ সময় চুল কাটার কথা বলে আবু রায়হানকে নিয়ে যান আকাশ ওরফে আসাদুল্লাহ। এরপর আসাদ রায়হানকে নিয়ে আর বাসায় ফেরেননি। সেই সঙ্গে রায়হানের মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ অপহৃত শিশুকে উদ্ধার করে। আদালত এই মামলায় রায় দিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell